বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জোনাল পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটিতে মো. রিদুয়ান হাসান সাব্বির সভাপতি এবং মো. নাঈমুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে 'বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শরিফুল কবির ও সামিহা রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান আকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ নুশরাত জেরিন, দপ্তর সম্পাদক রোখাইয়া আক্তার তনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিফ মেহেরুন এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসান ইমাম। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. ইয়ামুল ইসলাম বাকী এবং নির্বাহী সদস্য হিসেবে মো. তানবীন হাসান রাতুল মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন হল ইউনিটের বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'আমরা গর্বিত যে আমাদের ক্যাম্পাসে এমন একটি মানবিক সংগঠন আছে। রক্তদান সাধারণ মানুষের জীবন বাঁচায় আর রক্তদাতার মানবতার চেতনাকে জাগ্রত করে। তোমাদের বলতে চাই, তোমাদের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের পাশে আছে।'
উল্লেখ্য, ২০০০ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জোনাল পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রক্তের চাহিদা পূরণ, বিনামূল্যে রক্তদাতাদের তালিকা তৈরি এবং নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ভিওডি বাংলা-আরাফাত হোসাইন/জা







