• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০১:২৭ পি.এম.
সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী -ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত নতুন সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, দেশের সংসদে চলমান নেতিবাচক সংস্কৃতিকে মানুষের মনে থেকে মুছে ফেলা হবে।

শনিবার (৭ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদীয় কার্যক্রম, সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস এবং হাউসের কনভেনশন-এসব বিষয়ে সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতন্ত্র পরিচালিত দেশগুলোর সংসদে যে চর্চা চলে, তারও উদাহরণ শেয়ার করেছি।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেশের জনগণকে সন্তুষ্ট করবে এবং তারা বলতে পারবে-“এমন একটি সংসদই আমরা দেখতে চাইছিলাম।” অতীতের নেতিবাচক অভ্যাসগুলোকে দূর করার মাধ্যমে নতুন প্রজন্মের সংসদ সদস্যদের ইতিবাচক সংস্কৃতিতে পরিচিত করার লক্ষ্য নিয়েছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “নবনির্বাচিত সংসদ সদস্যরা নতুন যাত্রা শুরু করবেন। যদি তাদের মধ্যে কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তবে তারা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে। ঠিক যেমন একটি শিশু নতুন পরিবেশে সতেজ সংস্কৃতি শিখে বেড়ে ওঠে, তেমনি নবীন সংসদ সদস্যদেরও সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করছি।”

প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো নতুন সংসদ সদস্যদের দায়িত্ব পালন, মন্ত্রিসভার কার্যপ্রণালী, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলা। এতে অভিজ্ঞ সাবেক সরকারি কর্মকর্তা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন।

দুই দিনের এ কর্মশালার শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুরের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সেশন অনুষ্ঠিত হবে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যদের জন্য।

বিএনপি জানায়, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যাতে নতুন নির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীরা সংসদীয় কার্যক্রমে দক্ষভাবে ভূমিকা রাখতে পারেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত দিনে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল
সাত দিনে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল
তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র?
চীনা অধ্যাপক ও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র?
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
ঐতিহাসিক ৭ মার্চ আজ: ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’