• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এ সিদ্ধান্ত জানায়, যার মাধ্যমে মিত্র দেশ ইসরায়েলকে ১৫ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের যুদ্ধাস্ত্র সরবরাহ করা হবে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহযোগ্য অস্ত্রের মধ্যে বিএলইউ সিরিজের বোমা সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি ইসরায়েলকে লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “দ্রুততম সময়ে এসব অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে আমরা একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন অস্ত্র আসছে: আইআরজিসি
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন অস্ত্র আসছে: আইআরজিসি
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প