• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল- অসীম


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল- অসীম

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় আড়াই বছর পূর্বে ২৭ দফা প্রনয়ন করে ছিলেন যা সংস্কারের অংশ। এবং ২০২৩ সালে এই ৩১ দফা সংস্কারের দফা; এতে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি যদি সরকারে যায় তাহলে সরকার গঠন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। প্রধানমন্ত্রী পরপর দুই বার থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি অন্যায় অনাচার দুঃশাসন দূর হবে ।

নাসির উদ্দিন বলেন, আজকে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের কথা বলা হচ্ছে; অনেকে বলে থাকে বিএনপি সংস্কার চায় না। এটা কী ভুল; কারণ আপনারা জানেন ২০২৩ সালে বিএনপির ৩১ দফার মধ্যে ছিলো যা; এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে। তাই আমি মনে করি অন্তত জনগণের সরকার, আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে।

ভিওডি/ দেবরাজ/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি