• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৯:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তারের দুই দশক পূর্ণ হলো আজ। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার ২০ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

২০০৭ সালের এই দিনে রাজধানীর নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। বিএনপি নেতাদের দাবি, রিমান্ড চলাকালে তিনি নির্যাতনের শিকার হন এবং এতে তার গুরুতর শারীরিক ক্ষতি হয়।

দলটির অভিযোগ, সে সময়কার সরকার রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার লক্ষ্যেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেছিল।

গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান।

বিএনপি নেতাদের মতে, ১/১১–এর তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় পরবর্তীতে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করে। তাদের দাবি, এসব মামলার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

দিনটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্মরণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।

বিএনপি নেতারা বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমান দলীয় নেতৃত্ব ধরে রেখেছেন এবং ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের মতে, এই কারাবন্দী দিবস শুধু একটি স্মৃতিচারণের দিন নয়, বরং বিএনপির রাজনৈতিক সংগ্রামের প্রতীকও।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘ সভাপতির পদে জন্য সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সভাপতির পদে জন্য সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক
সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক
তেল কেনার সীমা বেঁধে দিয়েছে সরকার
তেল কেনার সীমা বেঁধে দিয়েছে সরকার