• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে আহত

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৮:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে আহত হয়েছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (০৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে একটি ভিডিও যুক্ত করে বলা হয়েছে, লেবানন সীমান্তে হামলায় অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী যেহুন বায়রামুভ জানিয়েছেন, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের একদিন আগে আজারবাইজান অভিযোগ করে, ইরান থেকে আসা চারটি ড্রোন দেশটির সীমান্ত অতিক্রম করে নাখচিভান অঞ্চলে প্রবেশ করে। এতে অন্তত চারজন আহত হন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাস এবং তাবরিজে থাকা কনস্যুলেট জেনারেল থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আজারবাইজানের দিকে কোনো ড্রোন হামলা চালানো হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, বিশেষ করে মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আজারবাইজানের দিকে কোনো ধরনের ড্রোন পাঠানো হয়নি এবং এ ধরনের অভিযোগ সঠিক নয়।

এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল, তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা ইরানের কাছে ব্যাখ্যা চেয়েছে। তবে তেহরান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন নাখচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে। এছাড়া আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় পড়ে।

হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এতে বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে বলে জানানো হয়।

আজারবাইজান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ড্রোনগুলো ইরানের ভূখণ্ড থেকে এসেছে। এ ঘটনায় তেহরানের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বাকু। পাশাপাশি প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প