• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৮:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আবারও দুইটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরান। সম্প্রতি এসব ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়েছে এবং এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বলা হয়, সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। তাদের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এসব ঘাঁটিতে আঘাত হানা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায়ও হামলা চলতে পারে।

এদিকে ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহিনীটির দাবি অনুযায়ী, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর পানির নিচের যুদ্ধজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। শ্রীলঙ্কার কাছাকাছি ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত হামলাকারী পানির নিচের যুদ্ধজাহাজটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। এতে যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করেছেন। জাহাজটিতে প্রায় ১৮০ জন নাবিক ছিল বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ দপ্তরের তথ্যমতে, সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট একটি মার্কিন পানির নিচের যুদ্ধজাহাজ থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো নিক্ষেপ করা হয়েছিল। তখন সেই আঘাতে জাপানের একটি ৭৫০ টন ওজনের জাহাজ ডুবে গিয়েছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প