• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বেলো হরিজন্তে একটি চারতলা বৃদ্ধাশ্রম ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।

বৃহস্পতিবার ভোরের দিকে মিনাস জেরাইস অঙ্গরাজ্যে অবস্থিত ভবনটি ধসে পড়ে। সে সময় ভবনের ভেতরে মোট ২৯ জন মানুষ ছিলেন বলে জানিয়েছে দমকল বিভাগ।

ভবনটিতে একটি বৃদ্ধাশ্রমের পাশাপাশি আবাসিক ফ্ল্যাট ও একটি সৌন্দর্যসেবা কেন্দ্রও ছিল।

দমকলকর্মীরা উদ্ধারকারী কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া আরও নয়জন নিজ উদ্যোগে অথবা প্রতিবেশীদের সহায়তায় ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

দমকল বিভাগের মুখপাত্র হেনরিক বারসেলোস সাংবাদিকদের জানান, ভবনটি প্রয়োজনীয় অনুমোদন নিয়েই নির্মাণ করা হয়েছিল। তবে ভবন ধসের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প