• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

কুমিল্লা বোর্ডের ১৩ প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান স্থগিত

কুমিল্লা প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পি.এম.
কুমিল্লা শিক্ষা বোর্ড।  ছবি: সংগৃহীত
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি কলেজের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেনি এবং যাদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কুমিল্লা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাদের ফলাফল সন্তোষজনক নয়।

এ প্রেক্ষাপটে গত ৭ জানুয়ারি বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—জিনদপুর ইউনিয়ন স্কুল ও কলেজ (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ (কমলনগর, লক্ষ্মীপুর), ক্যামব্রিজ সিটি কলেজ (লক্ষ্মীপুর সদর), নিদারাবাদ ইউনিয়ন স্কুল ও কলেজ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া), ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ (ব্রাহ্মণপাড়া, কুমিল্লা), সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ (লালমাই, কুমিল্লা), চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া), সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল ও কলেজ (রামগতি, লক্ষ্মীপুর), জিবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ (মতলব উত্তর, চাঁদপুর), চৌদ্দগ্রাম মডেল কলেজ (চৌদ্দগ্রাম, কুমিল্লা), অজরা এসইএসডিপি মডেল স্কুল ও কলেজ (দাউদকান্দি, কুমিল্লা), তোহা স্মৃতি গার্লস উচ্চ বিদ্যালয় ও কলেজ (কমলনগর, লক্ষ্মীপুর) এবং শরিফুল্লা উচ্চ বিদ্যালয় ও কলেজ (মতলব উত্তর, চাঁদপুর)।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম বলেন, যেসব প্রতিষ্ঠান নিয়মিত একাদশ শ্রেণিতে খারাপ ফলাফল করে আসছিল এবং বারবার সতর্ক করার পরও মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সাময়িক। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে তারা আবারও একাডেমিক কার্যক্রম চালু করার সুযোগ পাবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
ফুলেল শ্রদ্ধায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে চিরবিদায়
ফুলেল শ্রদ্ধায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে চিরবিদায়
ফাইল ছবি
দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা