• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষক সমাবেশে বিএনপি ও গণঅধিকারের সমর্থন


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পি.এম.
শেয়ার করুন 0
শিক্ষক সমাবেশ
শিক্ষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক 

শিক্ষকদের সমাবেশ কে সমর্থন দিয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার জানান বিএনপি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে পাশে আছে। বিএনপি তাদের দাবির প্রতি সহমত প্রসূন করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রফিক শিকদার বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের ন্যায্য দাবী পূরণ করা হবে। এছাড়াও শিক্ষক সমাবেশে যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর। 

তিনি বলেন, শিক্ষকদের প্রথম শ্রেণীর চাকরির স্বীকৃতি দিতে হবে। তাদের বেতন গ্রেড মূল্যায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকেই শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। এ বিষয় নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন শিক্ষকদের। 

নুরুল হক নূর  শিক্ষকদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে নিষেধ করেন। পরবর্তীতে শিক্ষকদের যেকোনো সমাবেশে শিক্ষকরা চাইলে আমাকে পাশে পাবেন।

ভিওডি বাংলা/ রাহাত/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের