• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাওমি ফোন কিনে জিতুন সিঙ্গাপুর ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০১:৪৪ পি.এম.
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শাওমি বাংলাদেশের আয়োজন করা হয়েছে বিশেষ ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইনের ট্যাগলাইন ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’ গ্রাহকদের জন্য আনন্দের সঙ্গে রোমাঞ্চ যোগ করছে। দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও উপভোগ্য, রঙিন এবং স্মরণীয় করে তোলাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

ঈদুল ফিতরের শপিং অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে শাওমি নির্দিষ্ট মডেলের স্মার্টফোন এবং ট্যাবলেট কিনলে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং মেগা পুরস্কারের সুযোগ দিচ্ছে। গ্রাহকরা ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণ। এছাড়াও থাকছে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য যা এবারের ঈদ কেনাকাটাকে আরও উত্তেজনাপূর্ণ করবে।

এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত ডিভাইসের মধ্যে রয়েছে রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো। এসব ডিভাইস কিনলে সৌভাগ্যবান গ্রাহকরা পাবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার এবং এয়ার ফ্রায়ার জেতার সুযোগ। উল্লিখিত ডিভাইসের ওপর রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার।

ডিভাইসভিত্তিক উপহার তালিকা নিম্নরূপ:

রেডমি নোট ১৫ প্রো প্লাস – প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ ও স্মার্টওয়াচ।

রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো – প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ।

রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ – একটি ট্র্যাভেল ব্যাগ।

রেডমি নোট ১৫ ফাইভজি – নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকের ঈদ আনন্দ বহুগুণ বাড়ানোই আমাদের লক্ষ্য। প্রতি বছরের মতো এবারের ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে চাই।”

অফারটি পাওয়ার জন্য গ্রাহককে নির্দিষ্ট মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে বিক্রেতার কাছ থেকে রিটেইল কোড সংগ্রহ করতে হবে। এরপর EWM <space> IMEI No <space> Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে SMS পাঠাতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহক নিশ্চিত পুরস্কার পাবেন এবং মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিত হবেন।

শাওমি কর্পোরেশন (Xiaomi) প্রতিষ্ঠিত হয়েছিল ২০১০ সালের এপ্রিল মাসে এবং ২০১৮ সালে হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। এটি একটি কনজিউমার ইলেকট্রনিক্স ও স্মার্ট ডিভাইস নির্মাণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে শাওমি ১৭ জুলাই ২০১৮ থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করে এবং দ্রুতই দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

এই ঈদ ক্যাম্পেইন গ্রাহকদের জন্য শুধু নতুন স্মার্টফোন কেনার আনন্দই নয়, বরং আন্তর্জাতিক ভ্রমণ, প্রিমিয়াম উপহার ও ক্যাশব্যাকের মাধ্যমে ঈদের আনন্দকে আরও সমৃদ্ধ করছে। দেশের বিভিন্ন শহরে শাওমি রিটেইল আউটলেট ও অনলাইন শপ থেকে এই অফার পাওয়া যাবে।

শাওমি গ্রাহকদের জন্য প্রতিটি ঈদেই নতুন অভিজ্ঞতা ও আনন্দ উপহার দেওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করছে, প্রযুক্তি ও উদ্দীপনা মিলিয়ে স্মার্টফোন কেনা কতটা আনন্দদায়ক হতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রথম এমভিএনও সিমের যাত্রা শুরু
বাংলাদেশের প্রথম এমভিএনও সিমের যাত্রা শুরু
ফ্রান্সে এক্সের কার্যালয়ে অভিযান, ইলন মাস্ক ও লিন্ডাকে তলব
ফ্রান্সে এক্সের কার্যালয়ে অভিযান, ইলন মাস্ক ও লিন্ডাকে তলব
অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা, ব্যবহারকারীদের হতাশা
অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা, ব্যবহারকারীদের হতাশা