• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি: আইআরজিসি মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান ইঙ্গিত দিয়েছে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি বলেন, “আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।” তিনি আরও জানান, “ট্রু প্রোমিজ ৪-এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ।”

নায়েইনি যোগ করেন, “ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি উল্লেখ করেন, “গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত।” নায়েইনি বর্তমান সামরিক সংঘাতকে ‘পবিত্র এবং বৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে।

সূত্র: আল-জাজিরা।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প
বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প
‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ ইরানের
‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ ইরানের
কৃষ্ণসাগরে রাশিয়ার বন্দরে হামলা, চার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত
কৃষ্ণসাগরে রাশিয়ার বন্দরে হামলা, চার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত