• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি: আইআরজিসি মুখপাত্র বেতন নিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রধান শিক্ষকের হাতাহাতি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি: আরাঘচি জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ভিওডি বাংলা ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ১১:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। শুক্রবার (৬ মার্চ) দিনভর কোথায় কী আয়োজন রয়েছে—তার উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি নিচে তুলে ধরা হলো।

রাষ্ট্রপতির কর্মসূচি

জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

খেলাফত মজলিসের কর্মসূচি

রাজধানীর পল্টনে ফারস্ হোটেল এন্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে বিকেল ৪টায় ইফতার মাহফিল আয়োজন করেছে খেলাফত মজলিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং স্বাগত বক্তব্য দেবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ছাত্রশিবিরের কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও আজ ইফতার মাহফিলের আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

এনসিপির কর্মসূচি

এদিকে বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়তে সঠিক ইতিহাস জানাতে হবে
আবদুস সালাম শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়তে সঠিক ইতিহাস জানাতে হবে
অনৈতিক প্রস্তাবে ক্ষিপ্ত, রুমমেটের হাতে হত্যা
অনৈতিক প্রস্তাবে ক্ষিপ্ত, রুমমেটের হাতে হত্যা
রাজধানীতে আজ যেসব কর্মসূচি
রাজধানীতে আজ যেসব কর্মসূচি