• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি: আইআরজিসি মুখপাত্র বেতন নিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রধান শিক্ষকের হাতাহাতি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি: আরাঘচি জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ভোরের নীরবতা ভেঙে রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট এই দুর্ঘটনায় দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের মোট ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরার কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে রয়েছেন— রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছরের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাইপ্রবাসী এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং রুবেল (৩৫)।

স্বজন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ ঘটে। ওই বাসায় রাইড শেয়ারিং চালক রুবেল তার পরিবার নিয়ে বসবাস করতেন। সম্প্রতি তার চাচাতো ভাই এনায়েত আলী দুবাই থেকে দেশে ফিরে মাদারীপুরের শিবচর থেকে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসে রুবেলের বাসায় ছিলেন।

একই ভবনের বাসিন্দা সাজেদ মাতব্বর জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে নিচে নেমে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরে থাকা ১০ জনই দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এনায়েত আলীর ৪৫ শতাংশ, রিয়া আক্তারের ৩২ শতাংশ, রুবেলের (৩০) ৩২ শতাংশ, শিশু রোজার ১৮ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, দেলেরা খাতুনের ১৪ শতাংশ, রুবেলের (৩৫) ৭ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ এবং আয়েশা আক্তারের ১২ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, যাদের দগ্ধের পরিমাণ বেশি তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্যদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাদেরও আইসিইউতে নেওয়া হবে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গিজার বা গ্যাস লাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়তে সঠিক ইতিহাস জানাতে হবে
আবদুস সালাম শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়তে সঠিক ইতিহাস জানাতে হবে
অনৈতিক প্রস্তাবে ক্ষিপ্ত, রুমমেটের হাতে হত্যা
অনৈতিক প্রস্তাবে ক্ষিপ্ত, রুমমেটের হাতে হত্যা
রাজধানীতে আজ যেসব কর্মসূচি
রাজধানীতে আজ যেসব কর্মসূচি