• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সঠিক ও দায়িত্বশীল তথ্য পরিবেশনের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ১১:০০ পি.এম.
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুতগতির তথ্যপ্রবাহের মধ্যে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিসিএস তথ্য সমিতির উদ্যোগে তথ্য ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তথ্যই শক্তি। এই শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের মূল দায়িত্ব।

ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়কে এমন একটি ব্যবস্থায় পরিণত করতে হবে, যেখানে তথ্যের বিষয়বস্তু ও প্রভাবশালী যোগাযোগ শক্তিকে যথাযথভাবে কাজে লাগানো হবে।

মুখপাত্র হিসেবে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের খবর দেশের আনাচে–কানাচে পৌঁছে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে
শেখ রবিউল আলম ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ
সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও
সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও