• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইশরাক হোসেন:

ধনী-গরীবের বৈষম্য কমিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পি.এম.
নয়াপল্টনে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ঈদ উপহার বিতরণে বক্তব্য দেন ইশরাক হোসেন-ছবি: সংগৃহীত

ধনী-গরীবের পার্থক্য কমিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, দেশের সম্পদের বড় একটি অংশ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়ে গেছে। এই বৈষম্য কমিয়ে সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কেউ দারিদ্র্যসীমার নিচে বসবাস করবে না, কেউ অনাহারে থাকবে না এবং চিকিৎসা বা বাসস্থানের অভাবে কাউকে কষ্ট পেতে হবে না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার পৌঁছে দিতে তিনি অনুষ্ঠানে এসেছেন।  

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এই অধিদপ্তরের মাধ্যমে আন্দোলনে শহীদদের গেজেটভুক্ত করা, তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও ভাতা প্রদান এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী  বলেন, যদি কোনো শহীদের নাম এখনো গেজেটভুক্ত না হয়ে থাকে, তাহলে তাদের পরিবার বা সংশ্লিষ্টরা স্থানীয় জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে বা সংগঠনের মাধ্যমে তথ্য জানাতে পারেন। যাচাই-বাছাই শেষে তাদের গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মেহনতি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, রিকশা, ভ্যান ও অটোচালকরা অক্লান্ত পরিশ্রম করে পরিবার চালান। বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ইশরাক হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের আশা-প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকারের  সভাপতিত্বে আরো উপস্থিত  ছিলেন  সংগঠনের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল