• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে।দেশে ফেরত পাঠানেনা হয়েছে অনেককে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিত জানিয়েছেন, গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে শত শত অবৈধ অভিবাসীকে। 

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একটি সন্ত্রাসী চক্রও রয়েছে। তারা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের সঙ্গে জড়িত। এ ছাড়া ট্রাস্প প্রশাসন অনেক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছে। যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হচ্ছে। 

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেছেন, লাখ লাখ ‘ক্রিমিনাল অ্যালিয়েন’ বা বহির্দেশীয় অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।

ওভাল অফিসে বসে প্রথমদিনেই ট্রাম্প প্রতিবেশী কানাডা ও মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষ আসা ঠেকাতে চড়া হারে শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন। পয়লা ফেব্রুয়ারির মধ্যে এই শুল্ক বসানো হতে পারে, যার হার ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সোমবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থার ঘোষণা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েনও করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু