ইরান রাষ্ট্রদূত আশা করেন বাংলাদেশ নিন্দা জানাবে

ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে-এইটাই প্রত্যাশা করি বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান।
আমেরিকার নাম না নিয়ে ঢাকার বিবৃতি প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।’
‘আমরা কোনো দেশের কাছ থেকে কোনো লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই যে একটি মুসলিম দেশ আক্রান্ত একটি মুসলিম দেশের প্রতি তাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করবে’, যোগ করেন রাষ্ট্রদূত।
তবে আমরা আশা করি যে বাংলাদেশ যেহেতু ইসলামিক একটি দেশ, মুসলিম একটি দেশ, ওআইসিসহ জোটনিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য দেশ, সেই হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বা এর প্রতিবাদ করবে-এরকম আমরা আশা করি।
ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।’
আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো শক্তি রয়েছে। কোনো আগ্রাসী শক্তির কাছে ইরান মাথা নত করবে না।
প্রতিবেশী দেশে আমেরিকানরা যেখানেই থাকুক আমরা তাদের টার্গেটে পরিণত করব বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ভিওডি বাংলা/জা







