• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এসএসসি পাসে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, আবেদন আগামীকাল থেকে

ভিওডি বাংলা ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

কনস্টেবল পদে নিয়োগের জন্য বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

২৬ ফেব্রুয়ারির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল ৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।

সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়-এর কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলেই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা—

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা : আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ) : ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা) : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন : পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
নৌবাহিনীতে নিয়োগ, আবেদন করুন এখনই
নৌবাহিনীতে নিয়োগ, আবেদন করুন এখনই