• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারাদেশে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০১:০৯ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিকল্পনা আলোচনা করছেন-ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা থেকে শুরু করে সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা থেকে শুরু করে সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। নির্মোহ তালিকা অনুযায়ী অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।” তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “আমরা প্রত্যাশা করি দেশের সব মানুষ এই উদ্যোগে সহযোগিতা করবেন। দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে।”

ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণকে নিরাপত্তা প্রদান। এ লক্ষ্যে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের আমলে পুলিশ প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। “যেহেতু বিগত সময়ে দেশে ফ্যাসিস্ট সরকারের শাসন ছিল, পুলিশও তার প্রভাবে আঘাত পেয়েছিল। তবে আমরা ক্রমান্বয়ে আজকের পর্যায়ে পৌঁছেছি এবং জনগণের আস্থা ফিরে আনতে কাজ করছি।”

তিনি বলেন, “পুলিশের ঐতিহাসিক ভূমিকা পুনঃস্থাপন করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতীতে কিছু কর্মকর্তা ফ্যাসিবাদী সরকারের কারণে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল, কিন্তু তার দোষ প্রতিষ্ঠান নয়।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর