• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রণয় ভার্মা:

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পি.এম.
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে আগ্রহী এবং নয়াদিল্লি দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও গতিশীল করার পরিকল্পনা করছে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণসহ বিভিন্ন খাতে জনমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করতে চায় ভারত।

বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং এসব ক্ষেত্রে ভারতের কারিগরি ও কৌশলগত সহায়তার বিষয়েও আলোচনা হয়।

হাইকমিশনার আরও বলেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
চুক্তিতে চার সচিব নিয়োগ দিলো সরকার
চুক্তিতে চার সচিব নিয়োগ দিলো সরকার
ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা নিয়ে যে তথ্য জানালেন শফিকুল আলম
ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা নিয়ে যে তথ্য জানালেন শফিকুল আলম