• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মো. শফিকুল ইসলাম খান:

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দ্রুত কাজ শুরু করতে চাই

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ১০:২৪ এ.এম.
মো. শফিকুল ইসলাম খান বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন-ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করতে চায়। সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রকল্পের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন, তবে কেবল পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষায় কাজ স্থগিত রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আমিনবাজার ল্যান্ডফিল ও ডিএনসিসির বর্জ্য ডিসপোজাল এরিয়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলব। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।’

শফিকুল ইসলাম খান আরও জানান, ল্যান্ডফিল এলাকায় মিথেন গ্যাসের উৎপাদনের কারণে মাঝে মাঝে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, যা স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে।

ডিএনসিসির বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যেই একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত স্থগিত রয়েছে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী