জামায়াত আমিরের কাছে ইনসাফ চান রনি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে ইনসাফ চান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে এক পোষ্টে তিনি এ মন্তব্য করেন।
পাঠকদের জন্য পোষ্টটি হুবহু তুলে ধরা হয়েছে।
পোষ্টে তিনি লিখেছেন,
ইয়া আমির উল জামাত !
ইনসাফ চাই ! ইনসাফ চাই !
তিনি লিখেন, সম্মানিত রাহবার,
আপনাদের পত্রিকা দৈনিক নয়াদিগন্ত আমার প্রায় ৪ বছরের মেহনতের মূল্য পরিশোধ করছেনা । বহুজনে বহু নিবেদন করেও কাজ না হওয়ায় আপনার শরণাপন্ন হলাম।
গোলাম মাওলা রনি লিখেন, আমি দীর্ঘদিন আপনাদের পত্রিকাটিতে উপসম্পাদকীয় লিখেছি। অন্যান্য পত্রিকা আমাকে যে সম্মানি দেয় তার মাত্র পাঁচ ভাগের এক ভাগ অর্থে আমি নয়া দিগন্তে কলাম লিখতাম এক ধরনের সহানুভূতির কারনে। একটা সময় আপনাদের হয়তো অভাব ছিলো। কিন্তু আল্লাহর দয়ায় আপনারা সংকট মুক্ত। কিন্ত তারপরও কেন পাওনা পরিশোধ হচ্ছে না তা বোধগম্য নয় !
তিনি আরও লিখেছেন, আমি খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার জন্য এখনো আমাকে দৈনিক ১৮ ঘন্টা মেহনত করতে হয়। ৪ বছরে ২০০টি উপসম্পাদকীতে প্রায় ৫ লাখ শব্দ নিজের হাতে লিখতে আমাকে কি পরিমান শ্রম দিতে হয়েছে তা বোধকরি আপনি বুঝবেন। সুতরাং আমার ঘাম, শ্রম, মেধা, মনন এবং আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই।
ভিওডি বাংলা/আরকেএইচ







