প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী দেশপ্রেম ও পেশাদারিত্বের জন্য আনসার ও ভিডিপির প্রচেষ্টা প্রশংসা করেন এবং দেশের শান্তি, নিরাপত্তা ও জনগণের কল্যাণে তাদের অব্যাহত জনসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্জিত সাফল্য এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কেও জানতে আগ্রহী হন।
মহাপরিচালক প্রধানমন্ত্রীকে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের সেবা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ দেশের নিরাপত্তা, শান্তি ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/জা







