• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ
শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি’, ‘শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে’, ‘শিক্ষক সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক’, ‘ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ সকাল সাড়ে ১১টা থেকে পবিত্র কোনআন তোলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ। 

শিক্ষিকা শারমিন রহমান বলেন, শিক্ষকের মান যদি উন্নয়ন না হয়, তাহলে কিভাবে শিক্ষার গুণগত মান ঠিক হবে। তিনি বলেন, শিক্ষকের বেতন কম, সম্মান কম, মাস শেষে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। শুধু দশম গ্রেড নয়, আমরা শতভাগ বিভাগীয় পদোন্নতিও চাই।

শিক্ষক আরমান হাসিব বলেন, আমরা বিভিন্ন সময়ে দশম গ্রেডের দাবি জানিয়ে আসছি। আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে থাকতে চাই না। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের দাবি দ্রুত সময়ে মেনে নেওয়া হয়। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে সুন্দর দেশ গড়া সম্ভব না বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক