• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা নিয়ে যে তথ্য জানালেন শফিকুল আলম ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঢাকার ২ সিটির ‘দুরবস্থা’ জানালেন প্রশাসকরা সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে কিছুটা স্বস্তির আভাস মিলছে। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রটোকল ছাড়াই চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে ঢাকায় যানবাহনের গতি বেড়েছে—এমন তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক প্রতিবেদনে।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে উপস্থাপিত ওই প্রতিবেদনের তথ্য গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট পরিস্থিতি ও সড়কে যানবাহনের গতি-প্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।

তিনি আরও জানান, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কার্যত হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল সীমিত করে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল শুরু করেন।

প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান তুলে ধরে উল্লেখ করা হয়, ভিভিআইপি প্রটোকলের কারণে যান চলাচলে বাধা না থাকায় বর্তমানে যানবাহনের গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করায় এই উন্নতি সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী প্রতিবেদনটি দেখেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব রুমন। 

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
ঈদের ছুটি আরও বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন সেতুমন্ত্রী
ঈদের ছুটি আরও বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন সেতুমন্ত্রী