• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রিয়ালের জালে বার্সেলোনার ৪ গোল

   ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগোর বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রবার্ট লেভানদোভস্কি জোড়া গোল করেন। এছাড়া লামিনে ইয়ামাল ও রাফিনিয়া বাকিও একটি করে গোল করেন।

গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে এক ভিন্ন বার্সেলোনার দেখা মেলে। রিয়ালের আক্রমণগুলো ইন্টারসেপ্ট করে দ্রুত প্রতিআক্রমণ। তাতেই রিয়ালের রক্ষণভাগ ছত্রখান। লেভানদোভস্কির ব্যর্থতা ও গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে বার্সার জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। অন্যদিকে রিয়ালের হারে বড় দায় এমবাপ্পের। এই ফরাসি দুইবার জালে বল পাঠালেও দুবারই তা অফসাইডের জন্য বাতিল হয়। এছাড়া বেশ কয়েকবার গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।

এ হারে থামল লা লিগায় রিয়ালের টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা। শেষবার তারা এই প্রতিযোগিতায় হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে। স্পেনের শীর্ষ লিগে টানা ৪৩ ম্যাচ জেতার রেকর্ড বার্সেলোনা গড়েছিল ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় তবু নতুন শুরুর আশা দেখছেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত
৫ গোলের থ্রিলারে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড