{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোনাল-অন্তরা-মাশার নতুন গান ‘নারী যায় বাড়ি’

বিনোদন ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০১:১১ পি.এম.
সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম-ছবি-ভিওডি বাংলা
সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম-ছবি-ভিওডি বাংলা

সম্প্রতি তৈরি হলো নারীদের কথা ভেবে বিশেষ এক গান ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, পিলু খানের সুরে গানটি গেয়েছেন এ প্রজন্মের ৩ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

নারীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে নতুন গান ‘নারী যায় বাড়ি’। গানটির কথাকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার পিলু খান। এ প্রজন্মের কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম এই গানটি গেয়েছেন। সংগীতায়োজন করেছেন মীর মাসুম, আর অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

শহীদ মাহমুদ জঙ্গী বলেন, “নারীরা আজীবন নিজের ঘর খুঁজে বেড়ায়-বাবার, স্বামীর বা পুত্রের ঘর। তার নিজের ঘর কি সে খুঁজে পায়? এই চিরন্তন প্রশ্নকে ধরেছে গানটি।” সুরকার পিলু খান জানান, জঙ্গী ভাইয়ের সঙ্গে দীর্ঘ চার দশক ধরে কাজ করছেন এবং এবার নতুন বিষয় যুক্ত হয়েছে।

কণ্ঠশিল্পী কোনাল বলেন, “জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারা আমার সংগীত জীবনের বড় অর্জন।” গানটি ৮ মার্চ নারী দিবসে আজব রেকর্ডস প্রকাশ করবে। এটি সারাবিশ্বের অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে এবং ভিডিও প্রকাশ পাবে ইউটিউব ও শিল্পীদের সোশ্যাল মিডিয়ায়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চড়া দামেও মিলছে না ‘জানা নায়াগান’এর টিকিট
ছবি: সংগৃহীত
‘ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই’
ছবি: সংগৃহীত
‘অভিনন্দন ব্রাজিল, থুক্কু স্পেন’