• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শঙ্কা কাটিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক    ২ মার্চ ২০২৬, ০১:১৮ পি.এম.
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার (২ মার্চ) সকালে অবশেষে তিনি ঢাকায় পৌঁছান, সকাল ১০টায় দেশে পা রাখেন।

মুশফিকের দেশে ফেরা মূলত শুক্রবার হওয়ার কথা ছিল। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আকাশসীমা বন্ধ হওয়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা থাকলেও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেওয়ার পরও তাকে পুনরায় জেদ্দায় ফিরে আসতে হয়েছিল।

রোববার (১ মার্চ) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক নিজের দেশে ফেরা নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।”

এর আগে মুশফিকের নিরাপদে দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।”

ভিওডি বাংলা/এমএস

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেমিফাইনালে খেলতে পাকিস্তানকে যা করতে হবে
সেমিফাইনালে খেলতে পাকিস্তানকে যা করতে হবে
নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
টিকে রইল পাকিস্তানের আশা নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে
চ্যাম্পিয়ন্স লিগ আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে