• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের আকাশপথে চলমান উত্তেজনা ও হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান সংযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে শনিবার বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের (দুবাই, শারজাহ, আবুধাবি), কাতারের (দোহা) সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

এর প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া পরিচালিত মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ