• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে নির্ঘূম রাত মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ০২:০৩ পি.এম.
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-ছবি: সংগৃহীত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ায় ৩০ থেকে ৩১টি ফ্লাইট বাতিল হয়। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের পরিস্থিতি জানতে ও খোঁজখবর নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতভর অবস্থান করেন।

এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ( পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ) মো. হুমায়ুন কবির দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করে বিদেশগামী শ্রমিক ও যাত্রীদের খোজ খবর নিয়েছেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সারারাত বিমানবন্দরে থেকে শ্রমিকের জন্য হোটেলে থাকার এবং খাবারের ব্যবস্থা করে দেওয়া চেষ্টা চালিয়েছেন। 

পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং স্থানীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বিমানবন্দরের পার্শ্ববর্তী খিলক্ষেত উত্তরা আশকোনা এলাকায় শ্রমিকদের জন্য বরাদ্দ আবাসিক হোটেল গুলো গিয়ে খোজ খবর নিয়েছেন। এসময় প্রবাসী কল্যাণ  ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক