• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১, আহত ৫

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ১২:৩০ পি.এম.
হাফিজুর রহমান-ছবি-ভিওডি বাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত এবং উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহত জামায়াত কর্মী ও ঢাকা জুয়েলার্সের মালিক হাফিজুর রহমান (২৫) ছিলেন জীবননগরের সুটিয়া গ্রামের মৃত ওয়াহেদ মিয়ারের ছেলে এবং বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমানের ছোট ভাই। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর উপজেলার হাসাদহ বাজারের কামিল মাদ্রাসার সামনে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন বাঁকা ইউনিয়নের জামায়াত আমীর হাফিজুর রহমান (৪৫), তার ভাই হাফিজুর রহমান (২৫), জামায়াত কর্মী খায়রুল ইসলাম (৫০) ও মাহফুজ (২৫)।

এছাড়া হামলায় আহত হয়েছেন হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (৩৫) ও তার বাবা জসীম উদ্দীন (৬০)। আহতদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও, জটিল অবস্থার কারণে মফিজুর রহমান ও হাফিজুর রহমানকে যশোর মেডিকেল কলেজ এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। রাত ১টার দিকে হাফিজুর রহমানের মৃত্যু হয়। মফিজুর রহমানের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

জামায়াতের জেলা আমীর ও চুয়াডাঙ্গা সংসদ সদস্যরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হামলাটি পরিকল্পিত এবং পূর্ব থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি করা হয়েছিল। তারা অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি করেছেন। মৃত হাফিজুর রহমানের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ১০টায় জীবননগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজনের ডাক দেওয়া হয়েছে। 

অপরদিকে বিএনপি উপজেলা সভাপতি আনোয়ার হোসেন খোকোন ঘটনার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানকে নির্বাচনের একদিন পর ১৩ ফেব্রুয়ারি সুটিয়া গ্রামে হামলা করা হয়েছিল। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে শনিবার সংঘর্ষের সূত্রপাত হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান হক জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় টহল দিচ্ছে। এছাড়া নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনি ব্যবস্থা গ্রহণ ও তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হাসাদহ বাজারে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে জুলাই যোদ্ধাদের নিয়ে ইফতার আয়োজনে রহমাতুল্লাহ
বরিশালে জুলাই যোদ্ধাদের নিয়ে ইফতার আয়োজনে রহমাতুল্লাহ
চট্টগ্রামে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬
আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী
আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী