ইরানকে অস্ত্র না দিতে চীনকে ট্রাম্পের অনুরোধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করার আহ্বান জানিয়েছেন। জবাবে সি জিনপিং জানিয়েছেন, তিনি এমন কোনো কার্যক্রমে জড়িত নন।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি শুনেছেন চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এমন তথ্য পেয়েছি যে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—এ ধরনের বিষয় বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে।”
ট্রাম্প আরও জানান, তিনি সি জিনপিংকে চিঠি লিখে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। জবাবে সি চিন পিং তাঁকে লিখিতভাবে জানিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে এমন কিছু করছেন না।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ভিওডি বাংলা/আ







