• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পি.এম.
শনিবার দুপুরে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, প্রথমবারের মতো চরাঞ্চলের কৃষকদের মাঝে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। ইতোমধ্যেই পাটবীজ, সার ও অন্যান্য কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। তিনি বলেন, “আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা যাতে যথাযথভাবে সার পান, তা সর্বোচ্চ তদারকির আওতায় রাখা হয়েছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মধ্যে বিনামূল্যে পাটবীজ, সার এবং কৃষি সরঞ্জাম বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব ক্ষেত্রে উপকার পান, সে বিষয়ে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কৃষি উপকরণ সরবরাহেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

অনুষ্ঠানটি জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী)-এর প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ এবং কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক