• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় এসি বিস্ফোরণে ব্যবসায়ীর শরীর ৮০ ভাগ দগ্ধ

নেত্রকোণা প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোণা জেলা শহরের একটি ইলেকট্রনিক্স দোকানে ভয়াবহ এসি বিস্ফোরণে রাজু সাহা (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ছোটবাজার এলাকায় অপ্রত্যাশিত এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় উনার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘হেনা ডিজিটাল’-এ বসেছিলেন রাজু সাহা। 

হঠাৎ বিকট শব্দে দোকানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরের মালামাল তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও গুরুতর দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল-এ ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার জানান, দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন একটি গণমাধ্যমে জানান, প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভিওডি বাংলা-একে এম এরশাদুল হক জনি/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক