টপ নিউজ
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পি.এম.

অভিনেতা জাহের আলভী ও স্ত্রী ইকরা। ছবি: সংগৃহীত
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবারের সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।
এ সময় জাহের আলভী দেশের বাইরে অবস্থান করছেন। তিনি নেপালে একটি বিশেষ নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘দেখা হলো নেপালে’ শিরোনামের ওই নাটকের কাজের জন্যই তার সেখানে অবস্থান।
জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর আলভী ও ইকরা পারিবারিক সম্মতি ছাড়া বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে।
ভিওডি বাংলা/আ







