• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মশক নিধনে জোর দিলেন প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পি.এম.
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণে ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “মশক নিধনে শুধু অভিযান চালালেই হবে না, দরকার সমন্বিত ও টেকসই পরিকল্পনা।” 

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় উঠে আসে-স্থানীয় পর্যায়ে নিয়মিত লার্ভা ধ্বংস, ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার, বাসাবাড়িতে সচেতনতা বৃদ্ধি এবং ওয়ার্ডভিত্তিক মনিটরিং জোরদারের বিষয়টি।

প্রশাসক আবদুস সালাম মাঠকর্মীদের উদ্দেশে বলেন, “প্রতিটি ওয়ার্ডে টিমভিত্তিক কাজ নিশ্চিত করতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে-সেটা দেখভাল করা আমাদের সবার দায়িত্ব।”

আলোচনার মূল বিষয়গুলো:
নিয়মিত ফগিং ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম, ড্রেন ও খাল পরিষ্কারে বিশেষ অভিযান, ওয়ার্ডভিত্তিক তদারকি ও রিপোর্টিং ব্যবস্থা, জনসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ, স্কুল-কলেজ ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা।

সভায় মাঠপর্যায়ের কর্মীরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল বৃদ্ধির দাবি জানান। এ সময় প্রশাসক আশ্বস্ত করেন-প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে এবং নিয়মিত তদারকি চালু থাকবে।

সমাপনী বক্তব্য তিনি বলেন, মশক নিয়ন্ত্রণে আপনারা সফল হলে আপনাদের সকল দাবি-দাওয়া বিবেচনা করা হবে। 

এরপর মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা থেকে ছাদ-সব জায়গায় জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে।”

এই মতবিনিময় সভার মাধ্যমে আসন্ন মৌসুমকে সামনে রেখে মশক নিধনে সমন্বিত কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওআইসিতে সমর্থনের আশ্বাস পেল বাংলাদেশ
ওআইসিতে সমর্থনের আশ্বাস পেল বাংলাদেশ
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন
প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন