ফেসবুকের কার্যক্রম এখন ৩০ হাজার সার্ভার

ফেসবুকের কার্যক্রম প্রায় ৩০ হাজার সার্ভার দিয়ে চলছে। ফেসবুকে ব্যবহারকারীদের আপলোড করা ৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ আছে। যেগুলো প্রতি সেকেন্ডে দেখাচ্ছে ৬ লাখের বেশি ছবি।
ফেসবুকের সার্ভার সংখ্যা ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত ছিল প্রচলিত উত্তর “১০ হাজারের বেশি”। অবশেষে এ বিষয়ে হালনাগাদ তথ্যে জানা গেল। এরপর ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির ঘর ছাড়িয়ে গেলেও কোম্পানিটি দীর্ঘদিন একই তথ্য ব্যবহার করে আসছিল।
এক অনুষ্ঠানে ফেসবুকের প্রযুক্তি বিভাগের সহসভাপতি জেফ রথসচাইল্ড গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে জানান, “এখন আমাদের সার্ভারের সংখ্যা আনুমানিক ৩০ হাজারের কাছাকাছি। নতুন সক্ষমতা প্রতিদিনই যুক্ত হচ্ছে। তাই সংখ্যাটি গতকাল যা ছিল, আজ তা-ও নয়।”
এই তথ্য থেকে বোঝা যায়, প্রায় ২০ হাজার নতুন সার্ভার যুক্ত করেছে ২০০৮ সালের শুরু থেকে ফেসবুক। সে সময় সার্ভার কেনার অর্থ জোগাতে ১০ কোটি ডলার ঋণও নিয়েছিল কোম্পানিটি।
বিশাল পরিসরে ছবি সংরক্ষণ ও প্রচার-দুই ক্ষেত্রেই কাজ করছে ফেসবুক। বর্তমানে তাদের সার্ভারে প্রতিটি ছবির চারটি ভিন্ন মাপসহ রয়েছে প্রায় ৮০ বিলিয়ন ছবি।
যে পরিমাণ নথিভুক্ত তথ্য তৈরি হয় ফেসবুকের দৈনিক কার্যক্রম থেকে তা-ও বিস্ময়কর। প্রতিদিন ২৫ টেরাবাইটের বেশি নথি-তথ্য জমা হয়। জেফ রথসচাইল্ড-এর ভাষায়, এই পরিমাণ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের দৈনিক ডাক পরিবহনের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি।
রথসচাইল্ড জানান, তার মতে, ফেসবুকের প্রকৌশলীরাই কোম্পানির ওপর সবচেয়ে বড় প্রভাব রাখেন। ঐতিহাসিকভাবে ফেসবুকে প্রতি ১০ লাখ সক্রিয় ব্যবহারকারীর বিপরীতে একজন প্রকৌশলী কাজ করেছেন।
ভিওডি বাংলা/জা







