• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওআইসিতে সমর্থনের আশ্বাস পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ এ.এম.
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদ–এর সভাপতি পদে প্রার্থী দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসিভুক্ত বিভিন্ন দেশ বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছে। সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়ে আসছে।

পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি অঞ্চল ও বিশ্বের জন্য মঙ্গলজনক নয়। তবে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাসহ আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকাসহ আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী