• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ এ.এম.
বিধ্বস্ত সামরিক বিমান। ছবি: সংগৃহীত

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে জাতীয় মুদ্রা বলিভিয়ানো বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পড়ে গেলে সেগুলোও ধ্বংস হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো নোট বহনকারী সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানীর সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে পাশের মহাসড়কে বিধ্বস্ত হয়।

বিমানটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ না থাকলেও বিমানবন্দরের দমকল বিভাগের প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানটির আরোহী এবং কতজন সড়কে থাকা যানবাহনের যাত্রী ছিলেন, তা নিশ্চিত করা যায়নি।

বলিভিয়ার বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর দু’জন এখনো নিখোঁজ রয়েছেন।

কার্গো উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের উদ্দেশে রওনা হয়েছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: খাজা আসিফ
বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: খাজা আসিফ
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৫ পুলিশ সদস্য নিহত