• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র)-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিষয়টি বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকালে জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা আবদুল হালিম। সে সময় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাসহ আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকাসহ আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী