• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল:

পুলিশ হত্যাকাণ্ড তদন্ত হয়েছে, প্রয়োজনে পুনঃতদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পি.এম.
মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে হাফেজিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন-ছবি-ভিওডি বাংলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত যা তদন্ত হয়েছে, সেটাই প্রযোজ্য। তবে প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা যেতে পারে। এ সময় তিনি বলেন, “এখন বিষয়টি আদালতে রয়েছে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের পরে ঠাকুরগাঁও এসে মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আল্লাহর কাছে প্রার্থনা করবো, যেন আমরা মাদরাসার উন্নয়ন কাজে অংশ নিতে পারি।”

তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওয়ে জনগণের কাছে আমি ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আর সেই সমর্থনের কারণে আজকে কাজ করার সুযোগ পেয়েছি। আমি আশা করি, ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সরকার মন্ত্রী নির্বাচনের প্রসঙ্গেও মন্তব্য করে বলেন, “স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
রাষ্ট্রপতির বক্তব্য সাংবিধানিক শপথের পরিপন্থী : লেবার পার্টি
রাষ্ট্রপতির বক্তব্য সাংবিধানিক শপথের পরিপন্থী : লেবার পার্টি
রাতেও সবাই নিরাপদে বাড়ি ফিরবে, নিশ্চিত করতে হবে
এম এ মালিক: রাতেও সবাই নিরাপদে বাড়ি ফিরবে, নিশ্চিত করতে হবে