• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আফগানিস্তানের সাথে সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পি.এম.
শেয়ার করুন 0
আফগানিস্তানের সাথে সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

নানাদিক থেকে শনির দশা পেয়ে বসেছে টিম বাংলাদেশকে। সাকিব খেলছেন না। লিটন দাস জ্বরাক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার সাথে শেষ টেস্টের পর আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন আগেই। এবার ইনজুরির শিকার হয়ে পরের ২ ম্যাচ খেলতে পারবেন না মুশফিকুর রহিমও।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুশফিকু রহিম আফগানদের সাথে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। তার পক্ষে আগামী পরশু ৯ ও ১১ নভেম্বর শেষ দুটি ওয়ানডে খেলা সম্ভব না।

বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার আফগান ব্যাটিং চলাকালিন বাঁ-হাতের তর্জনী আঙ্গুলে ব্যাথা পেয়েছেন। পরে এক্সরে করে দেখা গেছে সেখানে চিড় ধরা পড়েছে। তাই মুশফিকের পক্ষে আর শেষ দুটি ওয়ানডে খেলা সম্ভব হবে না।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ