• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সময় টিভির উপদেষ্টা হলেন মাহফুজ কবির মুক্তা

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পি.এম.
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, অনলাইন অ্যাক্টিভিস্ট মাহফুজ কবির মুক্তা-ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, অনলাইন অ্যাক্টিভিস্ট মাহফুজ কবির মুক্তা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করেন।

গণমাধ্যম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সময়োপযোগী কনটেন্ট পরিকল্পনা, ডিজিটাল সম্প্রসারণ এবং অনুসন্ধানী সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতেই তাকে উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখায় মিডিয়া অঙ্গনে তার একটি স্বতন্ত্র পরিচিতি রয়েছে।

মাহফুজ কবির মুক্তা স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক মহলে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে সক্রিয় থেকেছেন।

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ়ভাবে গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

তিনি মূল ধারার গণমাধ্যম ভিওডি বাংলার অন্যতম একজন উদ্যোক্তাও। গণমাধ্যমটি প্রতিষ্ঠার মাধ্যমে মাহফুজ কবির মুক্তা বিকল্প ধারার কনটেন্ট নির্মাণে ভূমিকা রাখেন। সামাজিক-রাজনৈতিক সচেতনতা, সমসাময়িক বিশ্লেষণ এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণমূলক কনটেন্ট তৈরিতে গণমাধ্যমটি ইতোমধ্যে সাড়া ফেলেছে।

মিডিয়া বিশ্লেষকদের মতে, তার সম্পৃক্ততা সময় টিভির কনটেন্ট স্ট্র্যাটেজি ও অনুসন্ধানী সাংবাদিকতায় নতুন গতি আনতে পারে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষণ, মাঠভিত্তিক প্রতিবেদন এবং ডিজিটাল সম্প্রসারণে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর ঘনিষ্ঠ মহলে মাহফুজ কবির মুক্তা জানিয়েছেন, “সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাই হবে আমাদের মূল লক্ষ্য। জনগণের কথা বলবে এমন গণমাধ্যম গড়ে তুলতে চাই।”

গণমাধ্যম অঙ্গনে তার এই নতুন অধ্যায় কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে-তবে শুরুটা যে আলোচিত, তা বলাই যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ