• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে আবারও ৫.২ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, তবে কম্পনে কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবানসহ আশপাশের এলাকা। রাজধানী ঢাকাতেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার।

অন্যদিকে ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। গভীরতাও উল্লেখ করা হয়েছে ১০১ কিলোমিটার।

তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী