• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর

উপকূলে মৎস্যজীবী সুরক্ষা নিয়ে কর্মশালা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ফিসনেট প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা উত্তরণ। এতে সহযোগিতা করে ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘উপকূলবন্ধু’ হিসেবে পরিচিত অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

প্রশিক্ষণে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, মাছের প্রজননক্ষেত্র ধ্বংস এবং জীবিকায় ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে মৎস্যসম্পদ সংরক্ষণে বিদ্যমান আইন, সামুদ্রিক সংরক্ষিত এলাকা, নিষিদ্ধ জাল ব্যবহার এবং প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধের বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে টেকসই বাসস্থান নিশ্চিত করতে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষা এবং স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের উদ্যোগ উপকূলের বাস্তবতা, আইনগত কাঠামো ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে গভীরতর ধারণা দিতে সহায়ক। এতে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা আরও সহজ হবে।

ভিওডি বাংলা/মোঃ কাওছর আহমেদ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে আদিবাসী থেকে মুসলিম ধর্ম গ্রহন করলেন সোমা হাসদা
নবাবগঞ্জে আদিবাসী থেকে মুসলিম ধর্ম গ্রহন করলেন সোমা হাসদা
যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
রাজশাহী সিটিতে হোল্ডিং বাড়লেও বাড়েনি কর আদায়
রাজশাহী সিটিতে হোল্ডিং বাড়লেও বাড়েনি কর আদায়