• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পি.এম.
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে বলে জনিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর  অগ্রাধিকার, কর্মসূচি ও নীতিগত দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এ ধরনের পরিবর্তন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিবেচনার তো কিছু নাই। একটি নতুন সরকার এসেছে, তাদের নিজস্ব প্রায়োরিটি আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, অনেক জায়গায় হয়েছে এবং এটি চলমান থাকবে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

মন্ত্রী আরও বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি ও নীতিগত পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন আনা হবে। তিনি যোগ করেন, নতুন সরকারের যে প্রোগ্রাম, প্রিফারেন্স ও চিন্তা-ভাবনা আছে—সব মিলিয়ে বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন হবে।

এদিন সরকার আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিন সকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পরে ব্যাংক পাড়ায়। দুপুর ২টার দিকে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনি পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ‘আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি। গণমাধ্যমে দেখেছি, তাই আমি বাসায় চলে যাচ্ছি।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দেড় বছরের মাথায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক