• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

জনবল-ফান্ডিং সংকট দ্রুত সমাধানের তাগিদ এম এ মালিকের

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পি.এম.
মাসিক সমন্বয় সভায় কথা বলেন এম এ মালিক-ছবি: সংগৃহীত

ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসে মাসিক সমন্বয় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্টাফ সংকট নিরসন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অফিসে মাসিক সমন্বয় সভায় এই সব কথা বলেন এম এ মালিক।

উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে জনবল সংকট, ফান্ডিং জটিলতা এবং প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ পেলে তিনি ঢাকায় উচ্চ পর্যায়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে সহায়তা আনার চেষ্টা করবেন বলে জানান।

তিনি বলেন, সিলেট-৩ আসনের তিনটি উপজেলায় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে তিন উপজেলায় তিনটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এলাকায় মাদক প্রবেশ, অসামাজিক কর্মকাণ্ড, চুরি-ছিনতাই এবং সড়ক দখলের মতো বিষয়গুলো কঠোরভাবে মোকাবিলা করতে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজের গতিতে চলবে-এ ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিকভাবে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

এম এ মালিক আরও বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিশ্চিত করা জরুরি। রোগী থাকলেও যদি চিকিৎসক না থাকেন, তবে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা সম্ভব নয়। একইভাবে শিক্ষা খাতেও মানসম্মত পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এলাকার মানুষ যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই আমাদের অঙ্গীকার।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার নির্দেশ দেন এবং উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সভা শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার এর সভাপতিত্বে উপজেলা সকল ইউনিট কর্মকর্তা ও প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক