• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় আজ সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি সরবরাহ হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সংস্থার বরাতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জানানো হয়, বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মহেশখালীর এফএসআরইউ থেকে এক্সিলারেট এনার্জি পরিচালিত আরএলএনজি সরবরাহ কমানো হবে। এর ফলে কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ অনুভূত হতে পারে।

পেট্রোবাংলা জানিয়েছে, এ সাময়িক অসুবিধার জন্য তারা সাধারণ জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী