• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী ডেমোক্রেটিক পার্টির সদস্য গ্রেস মেং।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। এছাড়া, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় এবং ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

গ্রেস মেং বলেন, “গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ওপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসীরা বিশেষ নজর রেখেছিলেন। তারা বাংলাদেশে টেকসই গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা রাখে।” তিনি এই প্রবাসী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি অব্যাহত থাকবে।

বিবৃতিতে গ্রেস মেং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ও মার্কিন কংগ্রেসের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়েও আলোকপাত করেন। তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত করবে।

গ্রেস মেং আশ্বাস দেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আরও অগ্রগতি করবে এবং যুক্তরাষ্ট্র এই উন্নয়নের পথে পাশে থাকবে। তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকায় বসবাসকারী বাংলাদেশি আমেরিকানদের স্বার্থ রক্ষার জন্যও কার্যকরভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই অভিনন্দন বার্তার মাধ্যমে গ্রেস মেং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বের পাশাপাশি বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের ওপর ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/এমএস

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী